আসসালামু আলাইকুম,
সিদরাতুল মুনতাহা ফাউন্ডেশন সর্বদা মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই ডিপ টিউবওয়েল প্রকল্পটি নিরাপদ, আর্সেনিক ও Iron মুক্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব মানুষের স্বাস্থ্য ও জীবনের জন্য বড় হুমকি। এই সমস্যা সমাধানে আমরা ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে টেকসই সমাধান গড়ে তুলতে চাই।
প্রকল্পের উদ্দেশ্য:
১. আর্সেনিক ও iron মুক্ত পানি
২. বিশুদ্ধ ও নিরাপদ পানির
৩. সহজলভ্যতা নিশ্চিত করা
৪. পানিবাহিত রোগ কমানো
৫. দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন
৬. নারীদের পানি সংগ্রহের কষ্ট লাঘব করা
এই প্রকল্পের মাধ্যমে গ্রামের অসহায় পরিবার, মাদ্রাসার ছাত্রছাত্রী, মসজিদের মুসল্লি এবং সাধারণ জনগণ উপকৃত হবে।
ডিপ টিউবওয়েল প্রকল্পে উদার সহযোগিতা ও অনুদান প্রদানের জন্য আমরা Hilf Al Fudul Charity Australia এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের মূল্যবান সহায়তায় স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে, যা তাদের স্বাস্থ্য, কল্যাণ এবং দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবসেবা ও সমাজকল্যাণে তাদের এই মহৎ অবদানের জন্য আমরা গভীরভাবে প্রশংসা করি। মহান আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুন, তাদের জীবনে বরকত দান করুন এবং এই অবদানকে তাদের জন্য সদকায়ে জারিয়ার উত্তম মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।